NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বিগবস বিজয়ী হলেন সানা মকবুল


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৪, ১০:৩৪ পিএম

বিগবস বিজয়ী হলেন সানা মকবুল

দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষে ‘বিগবস’ ওটিটি সিজন-৩ বিজয়ীর মুকুট পরলেন সানা মকবুল। রিয়ালিটি শো জিতে তিনি ঘরে তুললেন ট্রফি আর ২৫ লাখ রুপি পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকারও বেশি।

 ‘বিগবস’র ট্রফি হাতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আপ্লুত সানা।

শোটির শুরু থেকেই নিজের যোগ্যতার একের পর এক প্রমাণ দিয়েছেন। প্রতিবারই দর্শকদের কাছ থেকে পেয়েছেন বিপুল ভোট। তবে বিতর্কেও জড়িয়েছেন। আবার সেখান থেকে নিজেকে মুক্তও করেছেন।

 

জানা গেছে, রিয়ালিটি শোয়ের ঘরে সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সানা। তার খেলা দেখে ভীষণ আনন্দ পেতেন দর্শকরা। তাই প্রত্যেকবারই বিপুলসংখ্যক ভোট পেয়েছেন তিনি। শোতে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন সানা।

 

বিগবসের আসরে সানার বন্ধু ছিল নাজী। বিজয়ীর মুকুট পরে জয়ের কৃতিত্ব নাজীকেই দিতে চাইলেন তিনি। অন্যদিকে বিগবসে দ্বিতীয় স্থানে রয়েছেন নাজী। এদিন আসা থেকে শুরু করে একসঙ্গে কাটানো সানা-নাজীরের বিভিন্ন মুহূর্তকে দেখানো হয় ‘বিগবস’র পর্দায়। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই।

প্রসঙ্গত, ‘বিগ বস’-এর আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন— সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।