NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo
মাঙ্কিপক্স

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, শিশুদের যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ১২:৫৮ এএম

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, শিশুদের যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। বাংলাদেশে এখনও আক্রান্ত না হলেও পর্তুগাল, স্পেন, ব্রিটেন, আমেরিকাসহ কয়েকটি দেশে মাঙ্কিপক্স রোগী পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, এটি বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি। বিশেষ করে ইঁদুরের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।

কাঁপুনি দিয়ে জ্বর, মাথা যন্ত্রণা, পেশিতে ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথার মতো কিছু প্রাথমিক উপসর্গ মাঙ্কিপক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এ ছাড়াও মাঙ্কিপক্সে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। ফোস্কার মতো অসংখ্য ক্ষতচিহ্নের দেখা মেলে শরীরে। তবে এগুলো সবই প্রাপ্তবয়স্কদের মধ্যেই দেখা গিয়েছে।

বাচ্চাদের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ এখনও পর্যন্ত বিশেষ দেখা যায়নি। কিন্তু প্রাপ্তবয়স্কের তুলনায় শিশুদের মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ খানিক আলাদা।

শিশুদের জ্বরের তাপমাত্রাটা অনেকে বেশি হয়। সঙ্গে স্থায়ী হয় বেশি দিন। জ্বরের ৩/৪ দিনের মাথায় গায়ে ফুসকুড়ি দেখা দেয়। এটি ধীরে ধীরে বড় হয়ে ফুলে যেতে থাকে। প্রচণ্ড মাত্রায় ক্লান্তি এবং দুর্বলতা থাকে। তবে শিশুদের মধ্যে মাথা ব্যথার উপসর্গ দেখা যায় না। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে শিশুদের মধ্যে আর্দ্রতার অভাব দেখা যায়। সে সময় শিশুকে বেশি করে পানি পান করানো জরুরি।

শিশুদের মাঙ্কিপক্স থেকে দূরে রাখতে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলবেন

১. খেয়াল রাখুন শিশু যেন হাত না ধুয়ে খেয়ে না নেয়। অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার মাখিয়ে দিন ২০ সেকেন্ড অন্তর।

২. রাস্তায় বিড়াল, কুকুর দেখলেই শিশুরা ছোঁয়ার চেষ্টা করে। কিন্তু পশু থেকে যেহেতু এই রোগ ছড়ায় ফলে বাচ্চাদের এই ধরনের কাজ থেকে বিরত রাখুন।

৩. ফুসকুড়ি আছে এমন ব্যক্তির সংস্পর্শে শিশুকে আসতে না দেওয়াই ভালো।

৪. অনেক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তির কাছ থেকেও শিশুকে দূরে রাখুন।