NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আপসানা বেগমসহ লেবার পার্টির সাত এমপিকে বহিষ্কার


খবর   প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৪, ০৬:১১ এএম

আপসানা বেগমসহ লেবার পার্টির সাত এমপিকে বহিষ্কার

লেবার পার্টির সাত এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমও রয়েছেন। 

বহিষ্কৃত এমপিদের বেশির ভাগই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী।

আপসানাসহ সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্যার কিয়ারের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী রেবেকা লং-বেইলি, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ছয় মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।

 

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি ৩৬৩-১০৩ ভোটে পরাজিত হয়।

এ প্রস্তাব পাস হলে দুই সন্তানের বেশি সব অভিভাবক ইউনিভার্সেল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতেন। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন মা-বাবারা।