NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৪, ০৫:১৩ পিএম

স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন।

গত বছরের মে মাসেই মানার সঙ্গে মাহরার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যাসন্তান আছে, যার বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে তালাকের ঘোষণা দেন মাহরা। তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, আপনি যেহেতু অন্য সঙ্গীদের নিয়ে আছেন, সেহেতু আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা করলাম। আমি আপনাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। নিজের যত্ন নেবেন।
আপনার সাবেক স্ত্রী।’

 

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জাবিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী।

এদিকে দুবাইয়ের রাজকুমারীর বিবাহবিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

অনেকেই বলছেন, এই দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং তাদের প্রফাইল থেকে একে অপরের সব ছবি মুছে দিয়েছেন। ওই দম্পতি একে অপরকে ব্লক করেছে বলেও ধারণা করা হচ্ছে। শাইখা মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।