NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৪, ০৩:১৭ এএম

বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার দুপুর ১২টায় নতুল্যাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

এ সময় তারা একযোগে নতুল্লাবাদ, রুপাতলী, চৌমাথা ও বিশ্ববিদ্যালয় সম্মুখের সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলে।

 

তবে শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। দুপুর পৌনে ২টায় এই প্রতিবেদন লেখার সময় নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলছে।