NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৪, ০১:২৫ পিএম

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল থেকে দুজনের মৃত্যুর তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, 'নিহতদের মধ্যে একজনের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। অন্যজনের শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তবে কোথায়, কিভাবে তারা মারা গেছেন, তা আমরা জানি না। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।'

 

নিহত দুজনের মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা আছে। সেখানে পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।