NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নড়াইল জেলা যুব মহিলা লীগের আহবায়ককে বাদ রেখেই সম্মেলন অনুষ্ঠিত !


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৯ এএম

নড়াইল জেলা যুব মহিলা লীগের আহবায়ককে বাদ রেখেই সম্মেলন অনুষ্ঠিত !

 


নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা যুব মহিলা লীগের আহবায়ককে বাদ রেখেই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ! বাদ পড়েছেন যুগ্মআহবায়কও। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।

‘শিক্ষা সাম্য প্রগতি’ এ শ্লোগানে সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার। প্রধান অতিথি ছিলেন-নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং প্রধান বক্তা যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ অনেকে।

এদিকে, জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা রহমান পলি ও যুগ্মআহবায়ক সুইটি বিশ্বাসকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি সম্মেলনের ব্যানারেও তাদের নাম ছিল না। সভাপতিত্ব কে করবেন, তাও উল্লেখ ছিল না।

এ ব্যাপারে নাসিমা রহমান পলি বলেন, জেলা যুব মহিলা লীগের সম্মেলনের ব্যাপারে আমাকে এবং যুগ্মআহবায়ক সুইটিকে অবগত করা হয়নি। লোকমুখে ও প্রচার-প্রচারণার মাধ্যমে আমরা সম্মেলনের বিষয়টি জেনেছি। এর আগে নড়াইলের তিনটি উপজেলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী আপা ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা মিলে কমিটি করেছেন। সেখানেও আমাদের ডাকা হয়নি। কী কারণে আমাদেরকে বাদ দেয়া হয়েছে তা বোধগম্য নয়। আমাদের কোনো ভুল থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে পারতেন।

অন্যদিকে জেলা যুব মহিলা লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। নেতৃবৃন্দ জানান, কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলা যুব মহিলা লীগের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল হবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামি নির্বাচনে দলকে বিজয়ী করতে হবে।