NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৩:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলি চরমপন্থীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম তীরে চারটি বসতির ওপর আর্থিক সীমাবদ্ধতাও আরোপ করা হয়েছে।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন’ হিসেবে বর্ণনা করা লেহাভাকে কালো তালিকাভুক্ত করেছে, যার সদস্য সংখ্যা ১০ হাজারেরও বেশি।

 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা জোরালোভাবে ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ জানাই, তারা যেন এই ব্যক্তিদের ও সত্তাগুলোকে জবাবদিহি করতে অবিলম্বে পদক্ষেপ নেয়। এমন পদক্ষেপের অনুপস্থিতিতে আমরা আমাদের নিজস্ব জবাবদিহিমূলক ব্যবস্থা আরোপ করতে থাকব।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২২ সালের শেষের দিকে কঠোর বসতি স্থাপনপন্থী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকার হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থনের সময় যুক্তরাষ্ট্র বারবার নেতানিয়াহুকে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

 

মিলার এক বিবৃতিতে বলেন, বসতিগুলো চারণভূমি ব্যাহত করতে, কূপ থেকে পানি সংগ্রহ সীমিত করতে এবং প্রতিবেশী ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস আক্রমণ শুরু করতে ব্যবহৃত হয়েছে।