NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৪, ১১:৫০ পিএম

উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকার সেমি ফাইনালে উরুগুয়েকে হারিয়েছে কলম্বিয়া। জেফারসন লারমার একমাত্র গোলে ১-০ গোলে জিতে ফাইনালে উঠে যায় হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।


নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে প্রেসিং ফুটবল খেলতে থাকে কলম্বিয়া।

তবে বারবার ফাউল হওয়ায় বাধাগ্রস্ত হয় ম্যাচের গতি। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লারমা। হামেস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেড করে বল জালে জড়ান লারমা।
এগিয়ে যায় কলম্বিয়া। এই টুর্নামেন্টে রদ্রিগেজের এটি ৬ষ্ঠ অ্যাস্টিস্ট। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধ পুরোটা ১০ জনের দল নিয়ে খেলে কলম্বিয়া।
 

 

 তবে একজন কম নিয়েও আক্রমনাত্নক ফুটবল উপহার দিয়ে সুযোগ বেশি তৈরি করেছে কলম্বিয়া। তারা ১১ শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখতে পেরেছে। অন্যদিকে ১১ শটের ২টি লক্ষে রাখতে পেরেছে উরুগুয়ে। শেষ দিকে কলম্বিয়ার বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়।  তবে শেষ বাঁশি পর্যন্ত উরুগুয়ে সেই গোল শোধ করতে না পারায় এক গোলই ভাগ্য নির্ধারণ করে দেয় ম্যাচের।

 

 

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। সবশেষ ২০০১ সালে কোপার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবার কোপা চ্যাম্পিয়ন হয়েছিলো দলটি। এ নিয়ে ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।