NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০২:৩৯ পিএম

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ব্লুমবার্গ জানায়, ব্রিটিশ সরকার এখনো টিউলিপের মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। নগরমন্ত্রী হিসেবে টিউলিপ বিম আফোলামির  উত্তরসূরী হবেন।

আগের কনজারভেটিভ সরকারের আমলে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম নগরমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

 

সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন টিউলিপ। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস মাত্র আট হাজার ৪৬২ ভোট পান।

এটি লেবার পার্টির হয়ে টানা চতুর্থবারের মতো জয় টিউলিপের।

 

২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিনান্সিয়াল ডিস্ট্রিকের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ। গত মে মাসে ফিনান্সিয়াল টাইমকে টিউলিপ জানান, আর্থিক প্রতিযোগিতা ও উন্নতির পথে বাধাগুলো দূর করতে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটিকে আরো এগিয়ে নিয়ে যাবে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টির একযুগের বেশি শাসনের অবসান ঘটিয়ে এবার যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি।

দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন দলীয় প্রধান কিয়ার স্টারমার।