NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নভেম্বরে : মোট ভোটার ১৮১৮৩


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৯:১৪ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নভেম্বরে : মোট ভোটার ১৮১৮৩

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। সোসাইটির সদস্য ও ভোটার হবার শেষ দিন ছিল ৩০ জুন রোববার। এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা ১৮১৮৩। এর মধ্যে আজীবন সদস্য ৮৫৩ জন। রোববার ভোট জমা পড়ছে প্রায় ১০ হাজার। এর আগে জমা পড়েছিল প্রায় ৭ হাজার। আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে ১৭৩৩০। এর থেকে সোসাইটির আয় হয় ৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার।



একটি সুত্র জানিয়েছে, সোসাইটির নির্বাচনে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চুড়ান্ত। অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি। তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারন সম্পাদক প্রার্থী হবেন। আর রব মিয়া সভাপতি প্রার্থী হলে তাদের সাধারন সম্পাদক খুঁজতে হবে। তা স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগবে।
সুত্র জানিয়েছে, বাংলাদেশ সোসাইটির ভোট জমা দেবার বিবেচনায় সেলিম-আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে।