NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানে হামলা, হতাহত ৬


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানে হামলা, হতাহত ৬

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মুখোশ পরা কয়েকজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। পুলিশের সূত্রের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, অনুষ্ঠানের অভ্যর্থনা হলে গোলাগুলি হয়েছে।

স্থানীয় সময় শনি ও রবিবারের মাঝে রাতে চলা ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় এক শ জনের মতো মানুষ উপস্থিত ছিল।

 

এদিকে ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। থিওনভিল শহরের এ হামলায় মাদক চোরাকারবারীরা জড়িত বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় রবিবার সকালে হামলাস্থলে একটি কাঁচের দরজায় গুলিতে সৃষ্ট ছিদ্র দেখা যায়।

 

 

সূত্রটি আরো জানায়, অনুষ্ঠানের সময় কয়েক জন ধুমপানের জন্য বাইরে বের হয়েছিলেন। তখন তিনজন বন্ধুকধারী এসে গুলি চালায়। তারা সম্ভবত একটি বিএমডাব্লিউ গাড়িতে করে সেখানে গিয়েছিল।

বন্দুকধারীরা ওই বিয়ের অনুষ্ঠানে হামলা করতে আসেনি বলে পুলিশের ধারণা।

তারা সম্ভবত সেখান উপস্থিত কারো ওপর হামলা করতে চেয়েছে। গাড়িটি কোন দিক থেকে এসেছিল সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। থিওনভিলে শহরটি লুক্সেমবার্গ ও জার্মানি সীমান্তের কাছে অবস্থিত।