NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাসেলস ভাইপার ভেবে মারা হল বিরল প্রজাতির ‘রেড স্যান্ড বোয়া’ সাপ


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ১১:৩৫ পিএম

রাসেলস ভাইপার ভেবে মারা হল বিরল প্রজাতির ‘রেড স্যান্ড বোয়া’ সাপ

ঝিনাইদহের মহেশপুরে রাসেলস ভাইপারের মতো দেখতে বিরল প্রজাতির লাল বালিবোড়া সাপ পিটিয়ে মারা হয়েছে। শনিবার (২৯ জুন) উপজেলার পুড়োপাড়া গ্রামের একটি চাতালে সাপটি মারা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাপটি চাতালের ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে।

 

স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘এটি বিষধর সাপ নয়। এটি বিরল প্রজাতির সাপ। এ প্রজাতির নাম ‘রেড স্যান্ড বোয়া’ হলেও এর আরও অনেক ধরনের নাম আছে। বাংলায় যেমন এই সাপকে লাল বালিবোড়া বলে ডাকা হয়।

 

এ বিষয়ে জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এই সাপ আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। ভৌগোলিকভাবে এই সাপের বিচরণক্ষেত্র ইরান, পাকিস্তান ও ভারতের  দক্ষিণ তামিলনাড়ু এলাকায়। এরা পোকামাকড় ও ইঁদুর খেয়ে এরা বেঁচে থাকে। হঠাৎ করেই জেলার বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার মনে করে বিভিন্ন সাপ পিটিয়ে মারা হচ্ছে।

আমরা এ ব্যপারে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

 

এদিকে রাসেলস ভাইপারের গুজব তুলে গত কয়েকদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বিষ ও কৃষকের উপকারি সাপ মেরে ফেলা হচ্ছে বলে জানা গেছে।