NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অভিনেত্রী কৌশাম্বির মা মারা গেছেন


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০১:৫৭ এএম

অভিনেত্রী কৌশাম্বির মা মারা গেছেন

বিয়ের এক মাস পার হতে না হতেই মা হারালেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে তিনি এ দুঃসংবাদ দিয়েছেন।

কৌশাম্বি সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে একটি লম্বা পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, ‘ও মা, কেন চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করবো মা এবার! কে বুঝবে মা তোমার মতো করে আমাকে? কার কাছে এত আবদার করবো? গল্প বলবো কার কাছে? কার সঙ্গে ঝগড়া করবো? সবার জন্য় সব করেছো, নিজের কথা কখনো ভাবোনি।’

 

তিনি আরও লেখেন, ‘চাকরি থেকে অবসর নেওয়ার পরে তোমার কত পরিকল্পনা আছে, সব বলতে। টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করালে না। কাউকে একফোঁটাও সময় দিলে না মা। যেখানেই থেকো ভালো থেকো। যা যা ইচ্ছা সমস্ত পূরণ করো মা। আমরা সবাই তোমায় খুব মিস করবো, তুমি সবসময় আছো আমাদের সঙ্গে। তোমায় ভালোবাসি, তুমি সত্যিই লড়াকু।’

এক মাস আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কৌশাম্বি। ধারাবাহিকের সহ-অভিনেতা আদৃত রায়ের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর মায়ের মৃত্যুতে তার সহকর্মীরা শোক প্রাকাশ করছেন। সেই সঙ্গে তার ভক্ত-অনুরাগীরাও তাকে সমবেদনা জানাচ্ছেন।