NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ এএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত

ফরহাদ খান, নড়াইল:

নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। মিলন ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার সময় তাকে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।

এদিকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার তূর্য খান (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ জুলাই) সকালে মারা গেছেন। তিন দিন আগে যশোরের ভাঙ্গুড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তূর্য বরাশুলার জাফর খানের ছেলে।