NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গরুর মাংস খাওয়ার অভিযোগ ভারতীয় অভিনেত্রীকে জ্বালিয়ে দেওয়ার হুমকি


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ১০:৫২ এএম

গরুর মাংস খাওয়ার অভিযোগ ভারতীয় অভিনেত্রীকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

কোরবানির ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী এবং সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না করেন অভিনেত্রী তারিন। 

রান্না করার সময় তারিন বলে বসেন, আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস। তারপরই তিনি শুধরে নেন।

বলেন, দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো।

 

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গজুড়ে। হিন্দু ধর্মে বিশ্বাসী সুদীপা গরুর মাংস রান্না করেছেন এবং খেয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এখানেই শেষ নয়।

অভিনেত্রীর পরিবারের ওপর হুমকি আসছে। তাকে ও তার ছেলেকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। 

 

এ প্রসঙ্গে সুদীপা বলেন, ‘আমার বাচ্চার জন্য ভয় লাগছে। তারা বলছে বাড়ি থেকে বের হলে জ্বালিয়ে দেবে।

কী করে ওকে স্কুলে পাঠাব? আমি তো সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। সেটা আমার কাছে গর্বের। সেখানে হিন্দু মুসলিম বিষয়টা আসে না। আমরাও তো এই দেশে সকলে একসঙ্গে বড় হয়েছি। যে যার ধর্ম রক্ষার কাজ করছে।
আমায় তো, যিনি রান্না করছেন, উনি একবারও বলেননি যে এটা খেয়ে দেখ? সেই সম্মানটা উনি করেছেন আমায়। লোকজন যেভাবে যা বলছেন, সবটা ভুল। আমি জানি না আমি কী করব।’