NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আশুলিয়ায় ৩৫ যাত্রী নিয়ে নৌকাডুবি, অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ এএম

আশুলিয়ায় ৩৫ যাত্রী নিয়ে নৌকাডুবি, অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

 

 

মোঃমনির মন্ডল,বাংলাদেশের সাভারঃ আশুলিয়ায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাযোগে তুরাগ নদী পারাপারের সময় নৌকা ডুবিতে রোজিনা বেগম (২২) নামের এক অন্ত:সত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

 

সোমবার দুপুর ১২ টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

 

এরআগে সকাল ৮ টা দিকে তৈয়বপুরের নদীতে ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই  তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা বেগম। 

 

নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমান স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানা চাকরি করতেন। 

 

ডিইপজেড ফায়ার সার্ভিস জানায়,  আশুলিয়ার  তৈয়বপুরর তুরাগ নদী পথে নৌকাযোগে জিরাবো যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। নৌকাটি নদীর মাঝাখানে পৌছলে হঠাৎ ডুবে যায়। এসময় সবাই তীড়ে সাঁতার কেটে উঠতে পারলেও অন্তঃসত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে  টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। 

 

এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন  বলেন, তুরাগ নদীতে নৌকা ডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজের কোন তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারনে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে কোন ঢেউ বা স্রোত ছিলো না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।