NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সৌদি আরবে প্রবাসী সাংবাদিকের গণমাধ্যমে ত্রিশ বছর পূর্তি উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৬ এএম

সৌদি আরবে প্রবাসী সাংবাদিকের গণমাধ্যমে ত্রিশ বছর পূর্তি উদযাপন

সৌদি প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় উদযাপন করা হয়েছে  প্রবাসী সাংবাদিক রুমী সাঈদের  গণমাধ্যমে ত্রিশ বছর পূর্তি।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত শিকদার পিএসসি ।


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত  ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয়  সুধীজন ও সাংবাদকর্মীরা।

উল্লেখ্য, রুমী সাঈদ বাংলাদেশ ও সৌদি আরব দু দেশের গণমাধ্যমে বাংলা ও ইংলিশ মাধ্যমে কাজ করছেন তিন দশক। তিনি প্রবাস থেকে টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেছেন উনিশ বছর। রুমী সাঈদ একমাত্র বাংলাদেশী যিনি সৌদি জাতীয় ইংরেজি দৈনিকে কাজ করেছেন এক দশকেরও বেশি সময়।

তিনি জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক। রুমী সাঈদ বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল) এর প্রধান উপদেষ্টা।