NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিলেটে বন্যাদুর্গত ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ১২:৩২ এএম

সিলেটে বন্যাদুর্গত ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

সিলেটে বন্যাকবলিত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার (২১ জুন) জেলার কানাইঘাট উপজেলায় বন্যাকবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী।

এ সময় কানাইঘাট খেয়াঘাটে ১৩৫ জেরিকেন বিশুদ্ধ খাবার পানি, মেছা গ্রামে ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার, মোমবাতি ও দেশলাই বিতরণ করা হয়। বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকায় ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার, মোমবাতি ও দেশলাই বিতরণ করা হয়।

 

এসময় অধ্যাপক ডা. কবীর চৌধুরী বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভয়াবহ এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করে সেটি কাটিয়ে উঠতে আমাদের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপদ খাবার পানি বিতরণসহ সবধরনের সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছে।’

সিলেটে বন্যাদুর্গত ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

 

এদিকে বন্যায় খাবার পানির সংকট দেখা দেওয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেট ও সুনামগঞ্জে তিনটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১৫০০ লিটার পানি বিশুদ্ধ করা যায়। প্রতিদিন ৬-৭ ঘণ্টা এ প্ল্যান্ট দ্বারা পানি বিশুদ্ধ করে বন্যাকবলিত মানুষের মাঝে পানি বিতরণ করছে সিলেট ও সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

 

এছাড়াও সিলেট-মৌলভীবাজারে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে রেড ক্রিসেন্ট। এর মধ্যে শুকনো খাবার কেনার জন্য সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সোসাইটির পক্ষ থেকে বরাদ্দ৯ লাখ টাকা দেওয়া হয়।