NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অলকা ইয়াগনিক ভক্তদের জন্য দুঃসংবাদ


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৪, ০৬:০০ পিএম

অলকা ইয়াগনিক ভক্তদের জন্য দুঃসংবাদ

বলিউডের ৯০ দশকের সিনেমার গানের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক। তিনি তার ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক। এ জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি।

ইনস্টাগ্রামে সবার উদ্দেশে এ সমস্যার কথা জানান অলকা ইয়াগনিক। আর তার এ পোস্ট দেখেই সোমবার (১৭ জুন) সকাল থেকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

 

এদিন সোশ্যাল মিডিয়ার পোস্টে অলকা ইয়াগনিক লেখেন, ‘আমার সব অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এ ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি।’

তিনি আরও লেখেন, ‘আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেনো আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। আমি এই রোগের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে চাইছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

 

অলকা এ কথার পাশাপাশি খুব জোরে ইয়ারফোনে বা লাউডস্পিকারে গান শোনার অভ্যাসের জন্য সতর্ক বার্তাও দিয়েছেন গায়িকা। তিনি বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউড স্পিকারে গান শোনার ব্যাপারে একটু সতর্কতা দিতে চাই। একদিন কখনো আমার পেশাগত জীবনের ক্ষতিকর দিকগুলোর ব্যাপারে আমি বলব। আপনাদের ভালোবাসা আর সহানভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এটুকুই এখন আমার কাছে একটা গোটা পৃথিবী।’