NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফুলবাড়ীতে ১৫০ নারীর মাঝে ১৭ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ এএম

ফুলবাড়ীতে ১৫০ নারীর মাঝে ১৭ লাখ ৬৯ হাজার টাকার চেক বিতরণ

 

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়বর্ধক(আইজিএ)প্রশিক্ষন প্রকল্পের ১৩, ১৪ ও ১৫ ব্যাচের ১৫০ জনের মাঝে ১৭ লাখ ৬৯ হাজার ২শত টকার চেক বিতরণ করা হয়েছে। 

 

গত (২৪ জুলাই) রবিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। 

 

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।