NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লক্ষ্মীপুরে জমি জবরদখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি!


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ এএম

লক্ষ্মীপুরে জমি জবরদখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি!

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের তেয়ারীগঞ্জ সোয়া ২ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলের ৩০ বছর পরে সামনের জমি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

 

বিনোদ ধর্মপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রিনা বেগম তার ননদের কাছ থেকে ২ শতাংশ জমি খরিদ করে প্রায় ৩০ বছর পূর্বে। সে জমির সামনে ওয়াপদা বেড়িবাঁধ, মধ্যখানে মৃত আবুল কালামের স্ত্রী বকুল বেগমের সম্পত্তি। এই সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে স্থানীয় পর্যায়ে কয়েক দফায় সালিশ বৈঠক শেষে থানা পুলিশ ও সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে দফায় দফায় সালিশ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে যার যার হিসসা অনুযায়ী মাপ যোগ করে বুঝিয়ে দেওয়া হয়। তথাপিও রিনা বেগমের ছেলে মোসলেহ উদ্দিন রাত সাড়ে বারোটার দিকে জোর করে ট্রাকভর্তি বালু ফেলতে চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগমের উপর হামলা চালায় মোসলেহ উদ্দিন ও তার সঙ্গীওরা। এ সময় মারাত্মক রক্তাক্ত জখম হলে আলতাফ হোসেন ও তার পুত্রবধূ মরিয়ম বেগমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

তথাপিও রিনা বেগম বাদী হয়ে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগম, বকুল বেগম, আব্দুর রহিম, আবুল কাশেম ও দেলোয়ার হোসেনকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। ঘটনাস্থলে তারা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবুও তাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করেন। শুধু তাই নয় রিনা বেগমের পুত্র মোসলেহ উদ্দিনের স্ত্রী তামান্না আক্তার প্রকাশ তানিয়াকে দিয়েও মামলা দিয়ে হয়রানি করায় বলে আলতাফ হোসেন অভিযোগ করেন। মামলার সাক্ষী মহিন উদ্দিন বলেন'আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম না এবং দেলোয়ার নামের যাকে আসামি করা হয়েছে সেও ছিল না। আমি এ বিষয়ে কিছুই জানিনা।'