NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৪:১৩ পিএম

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো যুক্তরাষ্ট্র

প্রথম ম্যাচেই কানাডার করা ১৯৪ রানের বিশাল স্কোর তাড়া করে জিতেছিলো যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগে সিরিজ হারিয়েছিলো বাংলাদেশকে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও বিশাল জয়। ফলে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে আছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

এ কারণে আজ পাকিস্তানের মুখোমুখি হয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।

 

যুক্তরাষ্ট্রের জন্য এটা দ্বিতীয় ম্যাচ হলেও পাকিস্তানের জন্য এটা প্রথম ম্যাচ। অর্থ্যাৎ আজই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

টেক্সাসের ডালাসে অবস্থিত প্রেইরি ভিউ স্টেডিয়ামেই আগের ম্যাচ জিতেছিলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। এ কারণে তাদের আত্মবিশ্বাসও এবার বেশি। তবে পাকিস্তান মাঠে নেমেছে সেরা চারজন পেসার নিয়ে। সুতরাং, যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচটা সহজ হবে না, এটা বলাই যায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র একাদশ

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যান্ড্রিস গউস, অ্যারোন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হার্মিত সিং, জসদিপ সিং, নসথাস কেনজিতে, সৌরভ নেত্রভাসকার, আলি খান।

পাকিস্তান একাদশ

 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফাখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।