NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

আনকাট ছাড়পত্র পেল ‘রিভেঞ্জ’


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:৩০ এএম

আনকাট ছাড়পত্র পেল ‘রিভেঞ্জ’

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। কদিন আগেই তার নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। আজ বুধবার (০৫ জুন) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’

ইকবাল মনে করেন, এত সব ‘গ্যাংস্টার’দের (শাকিব খান) ভিড়ে এমন পুলিশ অফিসার (বুবলী) দরকার। অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’। এতে রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্ত।