NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৬:০৩ পিএম

নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। নেপালকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেন নেদারল্যান্ডসের বোলাররা। জবাবে ম্যাক্স ও'দাউদের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় পেয়েছে ডাচরা, টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছে শুভসূচনা।

নেপাল অবশ্য বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। তাদের ফিল্ডাররা ক্যাচ ড্রপ আর রানআউট মিসের মহড়া না করলে ম্যাচটি অন্যরকম হতে পারতো।

 

ও'দাউদ ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ আর সাইজেন এঙ্গেলব্রেখট ১৬ বলে করেন ১৪ রান।

এর আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয় দলটি।

 

৬ ওভারের পাওয়ার প্লেতে নেপাল ২ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।

মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।

 

ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।