NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউডিয়া শেইনবাম


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৪:৪৪ পিএম

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউডিয়া শেইনবাম

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া শেইনবাম। দেশটির শাসক দল মরেনা পার্টি রবিবার তাকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে। টেলিভিশন চ্যানেল এনএমএএস এবং সংবাদপত্র এল ফিনান্সিরো বলেছে, ভোটে শেইনবাউম বিজয়ী হয়েছে, যদিও তারা পরিসংখ্যান দেয়নি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রধান মারিও ডেলগাডো মেক্সিকো সিটিতে সমর্থকদের বলেছেন, শেইনবাম ‘খুব বড়’ ব্যবধানে জিতেছেন।


পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে শেইনবাম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে তার বিরোধী প্রার্থী যোসিটি গ্যালভেজ ৩০ শতাংশ ভোট পেয়েছেন।

 

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

গতকাল রবিবার সকালে ভোট দিতে যাওয়ার পথে শেইনবাম সাংবাদিকদের বলেন, এটি একটি ‘ঐতিহাসিক দিন’ এবং তিনি স্বাচ্ছন্দ্য করছেন।

তার বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।