NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৫:০৭ এএম

৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক

৯৩ বছর বয়সে এসে পঞ্চম বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক। স্থানীয় সময় গত শনিবার ক্যালিফোর্নিয়ায় ৬৭ বছরের এলিনা ঝুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কনে রাশিয়ার একজন অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট।

মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, নবদম্পতি হাসছেন।

এসময় মারডকের পরনে ছিল কালো স্যুট ও হলুদ টাই এবং এলেনার পরনে ছিল সাদা গাউন।

 

মারডক এর আগে চারবার বিয়ে করেছেন। সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। 

২০১৪ সালে উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকের সঙ্গে বিচ্ছেদ ঘটান মারডক।

এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে। ১৯৯৯ সালে দ্বিতীয় স্ত্রী স্কটিশ সাংবাদিক আনা মারডক মানের সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে মারডকের বিচ্ছেদ ঘটে ১৯৬৬ সালে।