NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘অপারচুনিটি কার্ড’ চালু করলো জার্মানি


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৯:৪৭ এএম

দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘অপারচুনিটি কার্ড’ চালু করলো জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের দক্ষ কর্মীদের জার্মানিতে আসার অনুমতি দিতে নতুন একটি ভিসা প্রকল্প কার্যকর করেছে জার্মান সরকার। এ প্রকল্পের আওতায় চান্সেনকার্টে বা অপারচুনিটি কার্ড নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যা মূলত দেশটির একটি আইনের অংশ। এর লক্ষ্য জার্মানির দক্ষ শ্রমিকের যে চরম ঘাটতি তৈরি হয়েছে, তা মেটানো।

এই প্রকল্পের আওতায় ভাষার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকলে অপারচুনিটি কার্ডের মাধ্যমে খুব সহজেই জার্মানিতে প্রবেশ করতে পারবেন ইইউয়ের বাইরের কর্মীরা। সঠিক মানদণ্ড পূরণ করতে পারলে, অপারচুনিটি কার্ডের মাধ্যমে দেশটিতে এক বছর অবস্থান করে চাকরি খুঁজে নেওয়ার সুযোগও দেওয়া হবে তাদের।

 

শনিবার (১ জুন) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, আমরা নিশ্চিত করছি, জার্মানির অর্থনীতিতে বছরের পর বছর ধরে জরুরিভাবে কর্মী ও দক্ষ কর্মী প্রয়োজন। মানদণ্ড অনুযায়ী যোগ্য হলে বিদেশি কর্মীরা আমাদের দেশে আসতে পারেন।

অপারচুনিটি কার্ডের সুবিধা

 

যোগ্যতা পূরণ সাপেক্ষে অপারচুনিটি কার্ড বা চান্সেনকার্টে জন্য আবেদন করা যাবে। এর জন্য কমপক্ষে দুই বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ থাকতে হবে বা নিজ দেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে জার্মান কিংবা ইংরেজি ভাষারও জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স ও জার্মানির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পয়েন্ট সিস্টেম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। চান্সেনকার্টে পেতে কমপক্ষে ছয় পয়েন্ট প্রয়োজন হবে।

কার্ড পেলে আবেদনকারী জার্মানিতে প্রবেশ করতে পারবেন ও এক বছর পর্যন্ত দেশটিতে অবস্থান করে চাকরি খোঁজার অনুমতি পাবেন। সেই সময়ের মধ্যে তারা আংশিক সময়ের কাজ বা পরীক্ষামূলক চাকরিতে (ট্রায়াল জব) সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন।

 

বিশেষ পশ্চিম বলকান প্রকল্প

নতুন এই প্রকল্পের আওতায় পশ্চিম বলকান দেশগুলোর চাকরিপ্রার্থীদের জন্য সুযোগও বেড়েছে। এই অঞ্চলের দেশ আলবেনিয়া, বসনিয়া, কসভো, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ার নাগরিকদের ২০১৬ সাল থেকে বিশেষ বিবেচনায় কাজের অনুমতি দিয়ে আসছে জার্মান সরকার। প্রতি বছর পশ্চিম বলকান অঞ্চলের এই দেশগুলো থেকে অন্তত ২৫ থেকে ৫০ হাজার মানুষ জার্মানিতে কাজ করতে আসেন।

 

এবার পশ্চিম বলকান দেশগুলো থেকে আসা কর্মীদের কোনো পেশাগত যোগ্যতা না থাকলেও, জার্মান শ্রমবাজারে প্রবেশাধিকার থাকবে। তবে জার্মানিতে প্রবেশের জন্য জার্মান সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চাকরির চুক্তির প্রয়োজন হবে।