NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নতুন ১৮টি ওয়ার্ডে আধুনিক নগরের সুবিধা নিশ্চিত করা হচ্ছে


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৮ এএম

>
নতুন ১৮টি ওয়ার্ডে আধুনিক নগরের সুবিধা নিশ্চিত করা হচ্ছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী চার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়েছে। নতুন অঞ্চলে আধুনিক নগরের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

রোববার (২৪ জুলাই) রাজধানীর তুরাগে কামারপাড়া প্রাইমারি স্কুল মাঠে তুরাগ থানা এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের সর্বত্রই উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই মহাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করেছেন, মেট্রোরেলের কাজ প্রায় সম্পন্ন।

নতুনভাবে যুক্ত ১৮টি ওয়ার্ড তার উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি উল্লেখ করে মেয়র বলেন, নতুন অঞ্চলগুলোর চেহারা বদলে ফেলা হবে। গুলশানের মতো এলাকা তৈরি হতে ৩০ বছর লেগেছে। এই অঞ্চলের অবস্থা বদলাতে এতো সময় লাগবে না। সবার সহযোগিতা পেলে অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়াব।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।