NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৪:৫৯ পিএম

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি

নিউইয়র্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল-৮ এ ঘটনা ঘটে। জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রে এসেছেন ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন। এ সময় দলীয় কোন্দল থেকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। গ্রুপিং-দ্বন্দ্বে জড়ালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিজেদের গ্রুপের শক্তির জানান দিতে দুই গ্রুপ শক্ত অবস্থান নেয়। নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে বিমানবন্দর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সহায়তায় ড. হাছান মাহমুদকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান দলের নেতা-কর্মী বেশী । সবাই পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলো । তাই একটু ভিড় হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। বৃহস্পতিবার স্টেট আওয়ামী লীগের সংবর্ধনায় কোনো ধরনের গ্রুপিং হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।