NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৫৩ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ১০:১৫ এএম

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৫৩ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় প্রায় সাত মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সৈন্যরা। ইতোমধ্যেই সেখানে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮১ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩৫৭ জন। ফলে এ নিয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ২২৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৮১ হাজার ৭৭৭ জন।

 

এদিকে গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেছেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো। তবে মিশরীয় টেলিভিশনে একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।

 

ইসরায়েল এমন সময় ওই এলাকা নিয়ন্ত্রণের ঘোষণা দিলো যখন মিশরের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে আইডিএফ সৈন্যরা মিশর ও রাফা সীমান্তে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছেন আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।

 

তিনি এই করিডোরকে হামাসের ‘লাইফ লাইন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজ করে বলেও দাবি করেন তিনি।