NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পুতিনকে ভালুকের হাত থেকে বাঁচানো দেহরক্ষীর অবিশ্বাস্য পদোন্নতি


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৮:৪৭ পিএম

পুতিনকে ভালুকের হাত থেকে বাঁচানো দেহরক্ষীর অবিশ্বাস্য পদোন্নতি

সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোনা যায়, পুতিনকে একবার ভালুকের হাত থেকে বাঁচিয়েছিলেন ডিউমিন। এরপর থেকেই একের পর এক পদোন্নতি হতে থাকে তার।

বুধবার (২৯ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ৫১ বছর বয়সী ডিউমিনকে নিয়োগ দিয়েছেন পুতিন।

 

দেশটির ‘কৌশলগত লক্ষ্য এবং দেশি-বিদেশি নীতি’ নির্ধারণে কাজ করে স্টেট কাউন্সিল। ক্রেমলিন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতাদের এক সুতোয় বাঁধে এই সংস্থাটি।

 

এর আগে, ডিউমিনকে রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নরের পদ থেকে প্রেসিডেন্টের সহযোগী হিসেবে ক্রেমলিনে স্থানান্তরিত করা হয়। চলতি মাসে পঞ্চম মেয়াদে শপথগ্রহণের পরপরই এই উদ্যোগ নিয়েছিলেন ৭১ বছর বয়সী পুতিন।

জানা যায়, ১৯৯৯ সাল থেকে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন ডিউমিন। ধীরে ধীরে হয়ে ওঠেন প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ দেহরক্ষীদের একজন। দাবি করা হয়, পুতিনকে একবার ভালুকের হাত থেকে বাঁচিয়েছিলেন ডিউমিন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আইস হকি খেলেন, এমন হাতেগোনা কয়েকজন কর্মকর্তার মধ্যেও তিনি একজন।

 

একসময় রাশিয়ার জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্সের বিশেষ অপারেশন বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিউমিন। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সামরিক দলের।

 

পরে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান ডিউমিন। ইউক্রেনে রুশ আগ্রাসনে তার ভূমিকার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন এ কর্মকর্তা।