NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পূজার সিনেমার নাম বদল


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ১০:৪৭ এএম

পূজার সিনেমার নাম বদল

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‌‘নাকফুল’ সিনেমা সম্প্রতি নাম বদলে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নতুন নাম ‘নাকফুলের কাব্য’।

ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন আলোক হাসান। এর নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। তাই নতুন সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

 

পূজার সিনেমার নাম বদল

 

সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরি বলেন, নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।

পূজার সিনেমার নাম বদল

সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।

 

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’।