NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

নতুন পরিচয়ে বিপাশা


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৪:১৫ এএম

নতুন পরিচয়ে বিপাশা

বলিউড তারকা বিপাশা বসু অভিনয় নৈপুণ্যতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন অনেক আগেই। বছর দুয়েক আগে মা হয়েছেন এ অভিনেত্রী। তারপর থেকে মেয়ে দেবীকে ঘিরেই তার জীবনের সব কিছু চলছে।

তবে বিপাশা এবার জীবনের আরেকটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। নতুন পরিচয়ে ধরা দেবেন তিনি। জানা গেছে, লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বলিউডের এ অভিনেত্রী।

 

বিপাশা জানিয়েছেন, তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনো উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলো লিখবেন তার বইয়ে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা বিপাশার বইটি পাঠাকের কাছে পৌঁছে দেবে।

 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

বিপাশার এ বইটির শিরোনাম এখনো চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে। এ মুহূর্তে সিনেমা থেকে নিজেকে দূরেই রেখেছেন বিপাশা।

 

এর আগেও অভিনেত্রী জানিয়েছেন যে, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তবে তার বই যে পাঠককে আকর্ষণ করবে, সে আশা করাই যায়। তার ভক্তরা তার এ বইটিতে নতুন এক বিপাশাকে আবিষ্কার করবেন।