NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শিরোপা জিতে কত টাকা পেলেন শাহরুখের কলকাতা!


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৭:৪১ পিএম

শিরোপা জিতে কত টাকা পেলেন শাহরুখের কলকাতা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শিরোপা জিতে কত টাকার প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন কলকাতা, তা জানার আগ্রহ অনেক ক্রিকেটপ্রেমীদের। তাহলে জেনে নেওয়া যাক, কে কত টাকা পেলেন প্রাইজমানি।

২০ কোটি ভারতীয় রুপি প্রাইজমানি পেয়েছে শিরোপাজয়ী কলকাতা যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি সাড়ে ২১ লাখ টাকা প্রায়।

আর রানার্সআপ হওয়া হায়দরাবাদ পেয়েছে ১২.৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা প্রায়।

 

শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়। ৭ কোটি ভারতীয় রুপির প্রাইজমানি পেয়েছে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা রাজস্থান রয়্যালস।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৮৭ লাখ টাকা মতো।

 

আর এলিমিনেটর খেলে চতুর্থ হয়ে আসর থেকে বাদ পড়া বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬.৫ কোটি ভারতীয় রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি সাড়ে ১৭ লাখ টাকা প্রায়।

এছাড়া প্লেয়ারদের মধ্যে ১২ লাখ রুপির সবচেয়ে বড় প্রাইজ মানি পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জেতা কলকাতার সুনিল নারিন।

১০ লাখ রুপি করে প্রাইজমানি জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি এবং সবার্ধিক উইকেটশিকারি হার্শাল প্যাটেল।