NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:২৯ এএম

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে : আইনমন্ত্রী

ঢাকা: দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙামাটির নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, এ সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবেন, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমি আশা করি।