NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিয়ের প্রস্তাব দেওয়ায় শাহরুখকে যা বলেছিলেন প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৮:০৬ এএম

বিয়ের প্রস্তাব দেওয়ায় শাহরুখকে যা বলেছিলেন প্রিয়াঙ্কা

বলিউডের সদরে-অন্দরে এক সময় কান পাতলে শোনা যেত শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের মুখরোচক গল্প। এমনো শোনা গেছে, প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের জন্য শাহরুখ-গৌরীর সম্পর্কও ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল।

অন্যদিকে প্রিয়াঙ্কাও বলিউডে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাদের প্রেমের সম্পর্কের সত্যতা নিয়ে এখনো আলোচনার শেষ নেই। কিন্তু এ সব জল্পনা-কল্পনার অনেক আগেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

 

জানা যায়, প্রিয়াঙ্কা যখন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। শাহরুখ সেই প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন। এ সময় শাহরুখ যখন কথা বলার সুযোগ পান, তখন মিষ্টি হাসি দিয়ে প্রিয়াঙ্কাকে বলেন, ‘সুন্দরী নারীদের সামনে আমি দুর্বল হয়ে পড়ি।’ প্রিয়াঙ্কা বাদশার এ রসিকতাকে প্রশংসা হিসেবে নিয়ে তাকে ধন্যবাদও দেন।

 

এরপর আবার প্রশ্ন করে শাহরুখ। প্রিয়াঙ্কার কাছে শাহরুখ জানতে চান, ‘ধরে নাও তোমায় যদি এদের মধ্যে কাউকে বিয়ে করতে হয়— একজন মোহম্মদ আজহারউদ্দিনের মতো খেলোয়াড়, যিনি তোমায় সারাবিশ্বে ঘোরাতে পারবেন আবার তোমার দেশকে গর্বিতও করবেন। নাকি সোয়ারভস্কির মতো একজন শৈল্পিক ব্যবসায়ী, যিনি তোমায় গয়নায় ভরিয়ে দিতে পারবেন। আর তারপর আছে আমার মতো স্টার, যে তোমাকে এর কিছুই দিতে পারবে না, পারবে শুধু এমন কাল্পনিক প্রশ্ন করতে।’

 

বলিউড বাদশার প্রশ্নের জবাবে দিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমায় যদি কোনো একজনকে বেছে নিতে হয় তাহলে আমি কোনো মহান ভারতীয় খেলোয়াড়কে বিয়ে করব। কারণ আমি যখন বাড়ি ফিরব বা তিনি যখন বাড়ি ফিরবেন, আমি তাকে সাপোর্ট করতে পারব, বলতে পারব পুরো দেশের মতোই আমি তার জন্য গর্বিত। বলতে পারব যে তুমি তোমার সেরাটা দিয়েছো। তিনি একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ হবেন।’