NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পরীমণি তার সমালোচকদের বিদ্রুপ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৯:২৫ এএম

পরীমণি তার সমালোচকদের বিদ্রুপ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়

ঢালিউড নায়িকা পরীমণি সম্প্রতি কন্যাসন্তান দত্তক নিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন। এবার সমালোচকদের একহাত নিলেন এ নায়িকা।

পরীমণি তার সমালোচকদের বিদ্রুপ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে পরীমণি জানিয়েছেন, তার কঠিন আত্মবিশ্বাসের পেছনে বন্ধুদের চেয়ে শত্রুদের ভূমিকা ব্যাপক।

 

প্রায়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পরীমণি। কিন্তু এসব সমালোচনা মোটেই পাত্তা দেন না। বরং কাজের প্রতি তার একাগ্রতা আর আত্মসচেতনতা আরও প্রবল হয়ে ওঠে।

 

এ প্রসঙ্গে পরীমণি লিখেছেন, ‘ওরা আমার বিচার করতে বসে যায় বার বার! তাতে এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা! যদি জানত!’

কিন্তু সমালোচনা অগ্রাহ্য করতে মোটেই নারাজ নন পরীমণি। এ প্রসঙ্গে পরীর ভাষ্য, ‘বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। এর ফলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি এবং তাতে সব সময় ঝুলিতে আরও ভালো কিছু যুক্ত হয়েছে। আমাকে খোঁচা দিয়ে ভেঙেচুরে দিতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে।’

 

তিনি আরও লিখেছেন, ‘সমালোচক জ্ঞানীদের সাদরে গ্রহণ করুন। আপনার উন্নতিতে সাহায্য করবে তারা!’ পরীমণির যখন যা মন যা চায়, তা-ই করেন। কারো কথায় কান দেওয়ার মতো যেন তার একদম নেই।