NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযান বিপুল পরিমানে ফেন্সিডিল ও গাঁজা উদ্বার


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০১:১৯ পিএম

বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযান বিপুল পরিমানে ফেন্সিডিল ও গাঁজা উদ্বার


রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে বরিশাল র‌্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ির পাশে মহিষাপোতা গ্রামে ল্যাংডা সোহেলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল (৩৫),তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায়  বরিশাল র‌্যাব-৮’র  ডিএডি আ.মতিন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে রাতে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামরা দায়ের করেন।  প্রসঙ্গত শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংশের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র‌্যাব ও  পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।