NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাইডেন দম্পতি কতটা সম্পদশালী, ঋণ কত ডলারের


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৩৩ এএম

বাইডেন দম্পতি কতটা সম্পদশালী, ঋণ কত ডলারের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন সম্পদের পরিমাণে সামান্য পরিবর্তনের কথা জানিয়েছেন গত বছর। এ সময় বই বিক্রি থেকে পাওয়া রয়্যালিটি কমেছে। এর বিপরীতে গৃহঋণ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় নথিপত্রে নিজের সম্পদের হিসাবে বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন।

অফিস অব গভর্নমেন্ট এথিকস কোনো ব্যক্তির সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ জানায় না। এর বদলে প্রতিষ্ঠানটি সম্পদের পরিসীমা (রেঞ্জ) প্রকাশ করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সম্মিলিত সম্পদের সীমা ১০ লাখ ডলার থেকে ২৬ লাখ ডলারের মধ্যে।এর বিপরীতে জো ও জিল বাইডেনের সম্মিলিত দেনার পরিসীমা ৩ লাখ ৫০ হাজার ডলার থেকে ৮ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল বুধবার জো বাইডেন ও জিল বাইডেনের সম্পদের এই নথি প্রকাশ করা হয়েছে।২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনের আগে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অর্থায়ন–সংক্রান্ত আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন।

কর-সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, ২০২৩ সালে বাইডেন দম্পতির সম্পদের পরিমাণ ৭ শতাংশ বেড়ে ৬ লাখ ১৯ হাজার ৯৭৬ ডলারে পৌঁছেছে। তবে ট্রাম্পের সম্পদ নিয়ে কোনো তথ্য বা নথি প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্ট বাইডেন ২০২২ সালে পরিবর্তনশীল সুদের হারে ১০ বছর মেয়াদি গৃহঋণ নিয়েছিলেন। বাড়ির বিপরীতে নেওয়া এই ঋণের পরিসীমা ১৫ হাজার ১ ডলার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে ছিল। এখন তা বেড়ে ১ লাখ ডলার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে হয়েছে। এ ছাড়া গত বছর বাইডেন দম্পতি নিজেদের লেখা একাধিক বই বিক্রি বাবদ ৬ হাজার ২০১ ডলারের কম রয়্যালিটি পেয়েছেন।