NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৩:৪০ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ মে) বিকেলে হ্যান্ডলোভা শহরে হাউজ অব কালচারের বাইর থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলি তার পেটে লেগেছে। মূলত যে ভবনের সামনে তাকে গুলি করা হয় সেখানে সরকারি একটি বৈঠক হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্লোভাকিয়ার টিএএসআর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সংসদের একটি সেশনে ডেপুটি স্পিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সংসদ মুলতবি করেছেন।

 

দেশটির প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা প্রধানমন্ত্রীর ওপর নৃশংস ও নির্মম হামলার নিন্দা করেছেন।

ক্যাপুতোভা বলেন, আমি হতভম্ব। আমি আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এমন সহিংসতার কোনো স্থান নেই।