NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

তাহসানের উপস্থাপনায় আসছে ‘ফ্যামিলি ফিউড’


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:০০ পিএম

তাহসানের উপস্থাপনায় আসছে ‘ফ্যামিলি ফিউড’

দেশে নির্মিত হচ্ছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ। এই আয়োজনে উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক এই অনুষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে বলে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

জাগো নিউজে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক এ আয়োজনে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন। তারা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। তাদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং উত্তরের ওপর পয়েন্ট অর্জন হয়।

 

প্রথম যে পরিবার ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারে, তারাই বোনাস রাউন্ড ‌‌‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

 

‘ফ্যামিলি ফিউড’ এর আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশেও একই রীতিতে আয়োজনটি পরিচালিত হবে। তাহসান বলেন, এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

 

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বে দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ্য তৈরি করে।