NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রংপুরে কবিরাজের বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৯:২৪ পিএম

রংপুরে কবিরাজের বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ

রংপুরের গঙ্গাচড়ায় কৌশলে বাড়িতে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য কবিরাজ আব্দুল খালেকের বিরুদ্ধে। ১৫ হাজার টাকার লোভে ওই গৃহবধূর মা কবিরাজকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মে) রংপুরের গঙ্গাচড়া থানায় ধর্ষণের অভিযোগে আব্দুল খালেককে ১ নম্বর আসামি এবং ধর্ষণে সহযোগিতা করায় গৃহবধূর মাকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।

 

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইবাড়ি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, তার শাশুড়ি গত বৃহস্পতিবার ১৫ হাজার টাকার লোভে মিঠাপুকুরে নিজের বাড়ি থেকে গঙ্গাচড়ায় কবিরাজের বাড়ি নিয়ে যান মেয়েকে এবং সেখানে রাত্রিযাপন করেন। রাতে থাকার সুযোগে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ।

 

তবে গৃহবধূর মা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে কবিরাজের বাড়িতে মেয়েসহ এক রুমে থাকলেও তিনি কিছুই বুঝতে পারেননি। এখন ঘটনাটি বুঝতে পেরে তিনি খালেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, তার সঙ্গে রাতে জোরপূর্বক খারাপ কাজ করেছে কবিরাজ। এ ঘটনায় তিনি কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে আসামিদের ধরতে অভিযান চলছে।