NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সার্বিয়ান নারীদের হস্তশিল্প দুর্দান্ত ও অনন্য বৈশিষ্ট্যময়: পেং লি ইউয়ান


রুবি: প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৩ এএম

সার্বিয়ান নারীদের হস্তশিল্প দুর্দান্ত ও অনন্য বৈশিষ্ট্যময়: পেং লি ইউয়ান

 


৯ই মে চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ান,  বেলগ্রেডে সার্বিয়ার জাতীয় জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সার্বিয়ার ফার্স্ট লেডি তামারা ভুচিচ। 

জাদুঘরে তাঁরা একসঙ্গে সূক্ষ্ম চিত্রের প্রদর্শনী দেখেন। এ সময় পেং লি ইউয়ান বলেন, সার্বিয়ার জাতীয় জাদুঘরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে আছে সমৃদ্ধ সংগ্রহ এবং সূক্ষ্ম ক্লাসিক চিত্রকর্ম। জাদুঘর কেবল সাংস্কৃতিক নিদর্শনগুলোকে রক্ষা ও প্রদর্শনের মঞ্চ নয়, বরং সভ্যতা প্রচারের মাধ্যমও বটে। আশা করা যায়, চীন ও সার্বিয়া সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে এবং যৌথভাবে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপের নতুন সেতু নির্মাণ করবে। 

পেং লি ইউয়ান আরও বলেন, সার্বিয়ান নারীদের হস্তশিল্প দুর্দান্ত ও অনন্য বৈশিষ্ট্যময়। এটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, যা ভালোমতো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়েছে। চীন ও সার্বিয়ার সূচিশিল্পের সংস্কৃতিও একই রকম। উভয় পক্ষই এ খাতে বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করতে পারে। দু’দেশের যুবক-যুবতীদের এ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা দরকার বলেও তিনি মন্তব্য করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।