NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বর্ণাঢ্য আয়োজনে নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

বর্ণাঢ্য আয়োজনে নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



ফরহাদ খান, নড়াইল:

বর্ণাঢ্য আয়োজনে নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে শহরের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত নিলাসহ অনেকে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-ছাত্রলীগের উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল হামিদ, উপ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান হেলাল, হোসাইন আহম্মেদ শুভ, মেজবাহুল আলম মিশু, মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সম্মেলনে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সর্বশেষ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত নতুন কমিটি ঘোষণা হয়নি।