NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ১২:৩৬ পিএম

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান, অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, সুজাত শিমুল প্রমুখ।

 

ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। নাম ছিল ‘দাহকাল’।

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

বিজ্ঞাপন

বিভিন্ন কারণে সে সময় এটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন।

চলতি বছরের শুরুর দিকে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ।

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

 

ফাতিমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে গত বছর টালিউডে যাত্রা শুরু করেন ফারিণ।