NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

টাইটানিক সিনেমার ‘ক্যাপ্টেন’ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০২:৩৮ এএম

টাইটানিক সিনেমার ‘ক্যাপ্টেন’ মারা গেছেন

চলে গেলেন ‘টাইটানিক’ সিনেমার ‘ক্যাপ্টেন’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্কটিশ লোকসংগীত শিল্পী বারবারা ডিকসন সোশ্যাল মিডিয়ায় বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেছেন। বিবিসির সংবাদ এই তথ্য জানা গেছে। অভিনেতার মৃত্যুর খবরে হলিউড ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ হয়ে পড়েছে।

‘টাইটানিক’ সিনেমায় এ ক্যাপ্টেন এডওয়ার্ড ডে স্মিথের চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় লাভ করেছিলেন। কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্ব শোবিজে। চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটারে তার দাপুটে অভিনয় ছিল নজরকাড়া।

 

অভিনেতার বার্নার্ড হিলের মৃত্যুর খবর শেয়ার করে গভীর সমবেদনা জানিয়ে পোস্টে বারবারা ডিকসন লেখেন, বার্নার্ড হিলের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমরা জন, পল, জর্জ, রিঙ্গো এবং বার্ট উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে একসঙ্গে কাজ করেছি৷ তিনি সত্যিই একজন দুর্দান্ত অভিনেতা।

বিজ্ঞাপন

বিশ্ববিখ্যাত‘টাইটানিক’র ক্যাপ্টেনের চরিত্রে এবং ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ সিনেমায় তার অভিনয় আজীবন সবার মনে গেঁথে থাকবে। নিজের চরিত্র নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করা অভিনেতা জটিল চরিত্রের জন্য ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন।

 

‘দ্য লর্ড অফ দ্য রিংস’সিনেমায় কিং থিওডেনের চরিত্রে বার্নার্ডের অভিনয় ছিল ব্যাপক আলোচিত সিনেমা। জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভক্তরা।