NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কেনিয়ায় বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ২২৮


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০৯:২২ এএম

কেনিয়ায় বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ২২৮

কেনিয়ায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তবে মে মাসে দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও অন্যান্য অবকাঠামো।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। বাড়ি ছাড়া হয়েছেন দুই লাখের বেশি।

এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলও। দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে ঘর ছেড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি বলেছে, প্রবল বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৭ বাসিন্দা। তবে নিহতদের এই তালিকায় প্লাবিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারানো দু’জনকে রাখা হয়নি।