NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে তানজিদের


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৪, ০৫:৩৯ এএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে তানজিদের

চট্টগ্রামে গত কয়েকটি সিরিজে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ঘিরে চোখে পড়ার মতো দর্শকের আগ্রহ দেখা গেছে। গতকাল ম্যাচের আগের দিন অবশ্য স্টেডিয়াম রোডের কোল ঘেঁষা বিটেক মোড় ফাঁকাই ছিল। 

আজ সেখানে কিছুটা ভিন্ন চিত্র।

ম্যাচ শুরুর বেশ আগে থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে দর্শকদের। এখানে জানিয়ে রাখা ভালো, প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

 

এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর সঙ্গে পেস বোলিং বিভাগে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।

 

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে এই সিরিজের মধ্যে দিয়ে। যেসব জায়গা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে সেসবের সমাধান মিলতে পারে পাঁচ ম্যাচের এই সিরিজে। এই কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণাও অপেক্ষায় রয়ে গেছে।

 

বাংলাদেশ একাদশ : 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশঃ
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।