NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পার্বতী বাউলকে নিয়ে নির্মিত হচ্ছে ‘জয়গুরু’


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৯:৩৫ এএম

পার্বতী বাউলকে নিয়ে নির্মিত হচ্ছে ‘জয়গুরু’

দুই বাংলাসহ আন্তর্জাতিক অঙ্গনে বাউল সংগীতকে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রাখছেন ভারতের পার্তবী বাউল। এ শিল্পী ফোন ধরেই বলেন ‘জয়গুরু’, দেখা হলেও তাই। বিদায় দেওয়ার সময়ও বলেন ‘জয়গুরু’! এবার তার জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে একটি বায়োপিক। নাম রাখা হয়েছে ‘জয়গুরু’।

হিন্দিতে তৈরি হবে ‘জয়গুরু’ সিনেমাটি। এটি পরিচালনা করবেন টালিউডের অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার।

 

কিছুদিন আগে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে তার সংগীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এ সিনেমার কথা ঘোষণা করেছেন। সৌম্যজিৎ অভিনেতা হিসেবে টালিউডের পরিচিত মুখ। এর আগে তিনি ‘হোমকামিং’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন।

পার্বতী বাউলকে নিয়ে নির্মিত হচ্ছে ‘জয়গুরু’

 

এ প্রসঙ্গে সৌম্যজিৎ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘তার সঙ্গে প্রথম আলাপের পর থেকেই আমার ইচ্ছেটা প্রবল হয়। তারপর এক বছর ধরে তার আশ্রমে যাতায়াত শুরু করি। চিত্রনাট্য তৈরি করি।’ পার্বতীর মতো শিল্পী তাকে এই কাজে অনুমতি দিয়েছেন বলেও তার প্রতি কৃতজ্ঞতা জানালেন সৌম্যজিৎ।

এ সিনেমার কাঠামো নিয়ে এখনই বিশদভাবে কথা বলতে রাজি নন নির্মাতা। তবে সৌম্যজিৎ জানান, গল্পে একজন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বাইয়ের একজন সংগীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প।

 

রেকর্ডিং স্টুডিওতেই বাউল শিল্পীর মুখে তার অতীত জীবনের কাহিনি দেখা যবে। সৌম্যজিতের ভাষ্য, ‘এক সময় হঠাৎই শিল্পী নিরুদ্দেশ হন। কেন? তার উত্তর থাকছে সিনেমায়।’